দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে নিখোঁজের একদিন পর আড়িয়াল খাঁ নদী থেকে সুহিন সরদার (২৫) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) বিকেলে কালকিনি উপজেলার সাহেবরামপুর লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদী একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তাৎক্ষণিক ৯৯৯-এ ফোন দিলে কালকিনি থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে খবর পেয়ে মরদেহের পরিচয় সনাক্ত করে পরিবারের লোকজন। নিহত যুবক সুহিন সরদার সাহেবরামপুর গ্রামের দুলাল সরদারের ছেলে।
কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, সুহিনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
এর আগে শুক্রবার (২২ মে) রাত ৯ টায় খাবার খেয়ে বোনের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সুহিন।
কেএম